লোকাল ট্রেন চালুর প্রস্তুতি, ষ্টেশনে সুরক্ষা বলয় - The News Lion

লোকাল ট্রেন চালুর প্রস্তুতি, ষ্টেশনে সুরক্ষা বলয়




দি নিউজ লায়ন ;  দীর্ঘ প্রতীক্ষার অবসান, বুধবার থেকে লোকাল ট্রেনের চাকা গড়াবে। শিয়ালদহ,হাওড়ার পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়্গপুর ডিভিশনে ও বুধবার থেকে লোকাল ট্রেন চলাচল শুরু করবে।রেল সূত্রে খবর বুধবার থেকে হাওড়া খড়্গপুর ডিভিশনে ৮১ টি লোকাল ট্রেন চালানো হবে। এদিকে করোনা পরিস্থিতির মাঝে লোকাল ট্রেন চালালেও সবরকম সুরক্ষা বিধি মেনে ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করে দিল রেল।


সোমবার সকাল থেকেই দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন ষ্টেশনের পাশাপাশি উলুবেড়িয়া ষ্টেশনেও জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেল। ষ্টেশনের টিকিট কাউন্টারের সামনে সুরক্ষা বলয় আঁকার পাশাপাশি এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার জন্য রেল ফুট ওভারব্রিজে ও যাওয়া আসার জন্য পৃথক লাইন আঁকা হয়েছে। এছাড়াও ষ্টেশনে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক গেটের ব্যাবস্থা রাখা হয়েছে। 


রেল সূত্রে খবর সোমবার থেকেই ষ্টেশন দিয়ে যাতায়াত করা যাত্রীদের নির্দিষ্ট গেট ব্যাবহার করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে ষ্টেশনে রেল পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ফুট ওভারব্রিজের শেড মেরামতের কাজ শুরু হয়েছে।


এদিকে রেলের এই উদ্যোগ খুশি নিত্যযাত্রীরা। তাদের মতে রেল যে ব্যাবস্থা নিয়েছে সকলে যদি সেটা মেনে চলে তাহলে  করোনা সংক্রমণ অনেকটাই রোধ করা সম্ভব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.