রাস্তার ধারে হাতির দল, ঝাড়গ্রাম-জামবনি রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ - The News Lion

রাস্তার ধারে হাতির দল, ঝাড়গ্রাম-জামবনি রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ




দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। মাঝেমধ্যে হাতির দল কখনো রাজ্য সড়কের উপর, কখনো জাতীয় সড়কের উপর, কখন রেললাইনের উপর দিয়ে যাতায়াত করছে। যার ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। হাতির হামলায় ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ির ক্ষতি হচ্ছে বলে গ্রামবাসীরা জানান। 


বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানালেও হাতিগুলিকে অন্যত্র পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি বলে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দাদের অভিযোগ। রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর কেন্দুয়ার জঙ্গলে আট থেকে দশটি হাতি দাপিয়ে বেড়ায়। হাতি গুলি রাস্তার উপর চলে আসে। যার ফলে ঝাড়গ্রাম জামবনি বাস রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।


স্থানীয় বাসিন্দারা ওই হাতির দল কে রাস্তা থেকে সরিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। যেভাবে হাতির দল জামবনি ব্লক এর বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে মাঠে থাকা পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে শীতের সময় যেভাবে হাতি গুলি ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে তাতে যে কোনো সময় দুর্ঘটনার ঘটনা ঘটার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। 


বিষয়টি বন দফতর কে জানানো হয়েছে। তবে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের হাতির দল ফসলের ক্ষতি করছে তাদের বনদফতর থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে যেভাবে হাতির দল জামবনি ব্লক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তাদের হাতের হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন জামবনি ব্লক এর জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.