তৃণমূল নেতাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে সুপারি কিলার দিয়ে খুন - The News Lion

তৃণমূল নেতাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে সুপারি কিলার দিয়ে খুন




দি নিউজ লায়ন ;  বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদে  অব্যাহত তৃনমুল কর্মী খুনের ট্রেডিশন। বেলডাঙা, ডোমকল, বহরমপুর এর পরে এবার টার্গেট কান্দি শহর। বুধবার মধ্যরাতে বাড়ি থেকে ফোন করে ডেকে এনে  পথ আটকে  দুস্কৃতিদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া এলোপাথাড়ি  গুলি বোমার আঘাতে নিহত হয় কান্দির মহলন্দী ২নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজা শেখ (৪০)। এই খবর চাউর হতেই জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি থানার জিবন্তী হল স্টেশনের বাইরের একটি চায়ের দোকানে।


 ঘটনাটি টের পাওয়ার পরই গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। তাঁরাই আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতাল,পরে সেখান থেকে অবস্থা আশংকাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ওই তৃণমূল নেতাকে কয় ঘন্টা ধরে চিকিৎসার পরে বৃহস্পতিবার সকালে মৃত বলে ঘোষণা করা হয়। 


ঘটনার নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা।ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান বলেন," বিরোধীরা চক্রান্ত করে আমাদের নেতাকে ভাড়াটে খুনি লাগিয়ে খুন করেছে আমরা চাই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত হয়ে দোষীরা গ্রেপ্তার হোক"। প্রসঙ্গত জানা যায়, বুধবার রাতে বাড়ি ফেরার পরে রাজার ফোনে একটি ফোন আসে।সেই ফোনের সূত্র ধরে বাড়ির বাইরে বের হয় রাজা। বাড়ি থেকে কিছু দূর বার হতেই জিবন্তী স্টেশনের কাছে একটি চায়ের দোকানের সামনে দুষ্কৃতীরা ঘিরে ধরে রাজা কে।


তারপরে কোন কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে এলোপাথাড়ি গুলি করা হয় রাজার উদ্দেশ্যে।দেহ মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে মুহুর্মুহু বোমা ছোড়া হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানায়। শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে যেতেই দুষ্কৃতীরা রেললাইন ধরে চম্পট দেয়। এরপর স্থানীয়রাই রাজাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। 


তৃণমূলের তরফে গোটা বিষয়টি জানানো হয় পুলিশকে।অভিযোগ পাওয়ার পরই দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেই জানা যায়।


 এ ব্যাপারে মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন,"মৃতের পরিবারের তরফ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে অভিযুক্তদের খোঁজে বিভিন্ন নাকা পয়েন্টে তল্লাশি অভিযান চলছে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এর বেশি তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয়"। এদিকে মৃতের পরিবারের তরফে অভিযোগ,পূর্ববর্তী শত্রুতার বসেই রাজা কে কে বা কারা পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এই খুন করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.