বিনপুরে ৪০ টি দাঁতাল হাতির দল
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলা জুড়ে দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শুক্রবার সকালেই ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার মালাবতী জঙ্গলে এলাকায় চল্লিশটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়ায় ।হাতির দল পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর দীর্ঘক্ষণ দাপিয়ে বেড়ায়। যারফলে বিনপুর শিলদার রাস্তায় যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। যেভাবে হাতির দল রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
সেই সঙ্গে হাতির দল মাঠে থাকা পাকা ধান নষ্ট করে দিচ্ছে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। সেই সঙ্গে যেভাবে হাতি গুলি জঙ্গল থেকে লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়ছে তাতে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা বন দফতর কে জানিয়েছে ।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জঙ্গল এলাকার রাস্তায় রাতে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্তপ্ত করতে নিষেধ করেছে বনদপ্তর। বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে হাতি গুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। হাতি যাদের ফসলের ও ঘরবাড়ির ক্ষতি করছে বন দফতরের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তা সত্ত্বেও গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

Post a Comment