স্ত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করে খুনের ঘটনায় আটক স্বামী
দি নিউজ লায়ন ; স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম মনিরা বিবি (৩২)। এই ঘটনায় বুধবার নবগ্রাম থানার রঘুপুর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এই ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার বলেন , “ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান হয়েছে। অন্যদিকে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।”পুলিশ সুত্রে জানা গিয়েছে ,নবগ্রাম থানার রঘুপুর এলাকার বাসিন্দা আখের শেখের সঙ্গে বেশ কয়েক বছর আগে সমন্ধ করে বিয়ে হয় মনিরা বিবির। বিয়ের পর থেকে বিভিন্ন ভাবে স্ত্রীর উপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করত আখের ।স্বামী স্ত্রীর এই বিবাদ মেটাতে বার কয়েক দুই পরিবার আলোচনায় বসেন। তার পরেও কিন্তু তাদের সম্পর্কের উন্নতি হয় নি।
অভিযোগ বুধবার স্বামীর বাড়ি থেকে মৃতের বাড়িতে জানান হয় মনিরা মারা গিয়েছে। মৃতের বাবার বাড়ির লোকজন গিয়ে দেখেন মনিরা কে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে। এই ব্যাপারে মৃতের খুড়তুতো ভাই ইসমাইল শেখ বলেন , আখের দিদি কে গুলি করে খুন করেছে ।আমরা এই ব্যপারে থানায় বিস্তারিত জানিয়েছি। ওকে গ্রেপ্তার করে উচিৎ শিক্ষা দেওয়া হোক।

Post a Comment