বর্ধমানে জল সংকটে চাষিরা
দি নিউজ লায়ন ; জল সংকটে চাষিরা। জল সমস্যায় নিয়ে জেলার দক্ষিণ দামোদর এলাকার কৃষকদের মাথায় হাত। দিন সাতেক আগে ডিভিসির সেচখালে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। দক্ষিণ দামোদরের খণ্ডঘোষ, রায়নায় বেশির ভাগ জমিতেই কৃষকরা খরিফ মরশুমে লাল স্বর্ণ প্রজাতির ধান চাষ করেছেন। ধানে এখন ফুল পরিপূর্ণ। গড়ে ৯০ শতাংশ ধান ফুলিয়ে গেছে। এই সময়ে জমিতে জলের প্রয়োজন বেশী।
অথচ জমিতে জল নাই। চাষীরা পুকুর থেকে পাম্প চালিয়ে জমিতে জল দেবার ব্যবস্থা করছেন। কিন্তু তাতে সব জমিতে ওই ভাবে জল দেওয়া কার্যত অসম্ভব। জল কমের জন্য ধানের ফলনেও বেশ প্রভাব পড়বে। সেই আশঙখায় চাষিরা।
খণ্ডঘোষ এলাকার চাষী রামপ্রসাদ হাজরা সাংবাদিকদের বলেন, ধানের ফলন কমে গেলে আমরা চরম সংকটে পড়বো। লাগাতার ধানে কীটনাশক প্রয়োগ করে এবছর এমনিতেই উৎপাদন খরচ বেশি হয়েছে।
তার উপর চড়া দামে রাসায়নিক সার কিনতে হচ্ছে চাষীদের। মজুরের দাম বেড়েছে। সব নিয়ে চাষীরা এমনিতেই সমস্যায় জর্জরিত। তার উপর জলের অভাবে যদি ধানের ফলন কমে যায় তাহলে সমস্যা আরো বাড়বে। কৃষক সচিন ঘোষ বলেন এখন জমিতে জলের টান মানে চরম ক্ষতির মুখে পড়তে হবে।এই সময়ে জল জমিতে কম থাকলে বা জমি ফেটে গেলে ধানের ফলন একেবারে তলানিতে ঠেকবে।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা সমাধান কিভাবে করা যায় তা নিয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা চলছে। কৃষকদের দাবী ডিভিসির সেচখালে সপ্তাহ খানেকে মত জল সরবরাহ করা হলে তাদের ধান ফুলিয়ে যাবে। উৎপাদনও ভালো হবে।

Post a Comment