মমতাকে কুপিয়ে শ্রীঘরে অমর
দি নিউজ লায়ন ; সোমবার সাত সকালে স্ত্রী কে কুপিয়ে শ্রীঘরে রওনা দিল খোদ স্বামী।জখম গৃহবধূর নাম মমতা নস্কর।ঘটনাটি ঘটে ক্যানিং থানার দাঁড়িয়া অঞ্চলের পূর্ব দাঁড়িয়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পূর্ব দাঁড়িয়া গ্রামের বাসিন্দা ইটভাটার শ্রমিক অমর নস্কর প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় সুন্দিপুকুরিয়ার তেঁতুল বেড়িয়া গ্রামের বাসিন্দা মমতা নস্করের সাথে।
তাদের বর্তমানে দুই ছেলে ও স্ত্রী কে নিয়ে সংসার।প্রতিদিনই কাজ সেরে আকন্ঠ মদ পান করে বাড়িতে ঢুকতো শ্রমিক অমর নস্কর।এমনকি স্ত্রী ও সন্তাদের উপর অকথ্য অত্যাচার করতো এমনি অভিযোগ।বেশ কিছুদিন ধরে স্ত্রী মমতা নস্কর কে সন্দেহ করতো শ্রমিক অমর শাসক।এই নিয়েও প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হতো।এদিন সকালে মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে বচসা বেঁধে যায় শ্রমিক অমর নস্করের।
সেই সময় তাঁর স্ত্রী ভাত রান্না করছিলেন।হঠাৎই স্ত্রী মমতা নস্কর কে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।একের পর এক দায়ের কোপ মারায় স্ত্রী মমতা নস্করের দেহ থেকে রক্তাক্ত হয়ে যায়।যন্ত্রনায় সে চিৎকার করতে থাকে।তার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় মানুষজন ছুটে আসে।তারা জখম গৃহবধূরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে জখম গৃহবধূর স্বামী অমর নস্কর কে গ্রেফতার করে।পুলিশ জানান পারিবারিক সাংসারিক অশান্তি জেরে স্বামী ধরারো দা দিয়ে কোপ মারলে জখম হয় স্ত্রী।জখম গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।অভিযোগ পেয়ে জখম গৃহবধূর স্বামী কে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment