চাকরির নামে প্রতারণা করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার - The News Lion

চাকরির নামে প্রতারণা করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার




দি নিউজ লায়ন ;   গ্রুপ ডি পোস্টে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করলো মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে এই প্রতারণা চক্রের সঙ্গে আরো বেশ কিছু প্রতারক জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রতারণা চক্রের মূল পান্ডার নাম রাকেশ বেরা। 


তার বাড়ি ইংরেজবাজার থানার বিধানপল্লী এলাকায়। যদিও তার আসল বাড়ি শিলিগুড়ির বাগডোগরা থানার জয়তীনগরে। চাকরি দেওয়ার নাম করে মালদায় এসে প্রতারণা চক্রের ফাঁদ পেতেছিল অভিযুক্ত ওই যুবক। নির্দিষ্ট একটি অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে ওই প্রতারককে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ইংরেজবাজার শহরের মীরচক এলাকার বাসিন্দা পায়েল কুন্ডু নামে এক মহিলার কাছে স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকা অভিযুক্ত প্রতারক দাবি করে। যদিও ১২ লক্ষ টাকার বদলে ১১ লক্ষ টাকাতে এই চাকরীর ড্রিল ফাইনাল হয়। কথামতো পায়েল কুন্ডু ব্যাংকের মারফত দেড় লক্ষ টাকা এবং সরাসরি নগদ  এক লক্ষ  নগদ টাকা অভিযুক্ত ওই যুবক রাকেশকে দেয়। 


গত এক মাস পেরিয়ে গেলেও রাকেশ  পায়েল কুন্ডুকে চাকরির বিষয়ে কোনো যোগাযোগ করে নি। এই নিয়ে পায়েল কুন্ডু বহুবার তার সাথে যোগাযোগ করতে গেলে গত মাসে পায়েল কুন্ডুর মেলে স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে চাকরির জন্য একটি নিয়োগপত্র দেওয়া হয়।  যে নিয়োগপত্রটি সম্পন্ন ভুল। তা দেখেই পায়েল কুন্ডু সন্দেহ হলে অভিযুক্ত রাকেশ বেড়ার কাছ থেকে টাকা ফেরতের দাবি জানায়। রাকেশ তাকে ৭০ হাজার টাকার একটি চেক ফেরত দেয়। কিন্তু দেখা যায় সেই চেক পায়েল কুন্ডু ব্যাংকে জমা করলে, তা বাউন্স হয় অর্থাৎ চেক এর এগেনস্টে তার ব্যাংকে কোন টাকা নেই।


বিষয়টি আর দেরি না করে পায়েল কুন্ডু সোজা মালদার সাইবার ক্রাইম থানাতে এসে সম্পূর্ণ বিষয়টি নিয়ে অভিযুক্ত রাকেশ বেরা, তার স্ত্রী সোনালী বেরা ও এক বান্ধবী মৌমিতা মজুমদারের নামে লিখিত অভিযোগ করেন। মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ বিষয়টি তদন্তে নেমে মূল অভিযুক্ত রাকেশ বেরাকে গ্রেপ্তার করে। বাকি দুই অভিযুক্ত পর ঢাকায় তাদের গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।


বৃহস্পতিবার মূল অভিযুক্ত রাকেশ বেরাকে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে।এই বিষয়ে আরও কেউ জড়িত রয়েছে কি-না সে বিষয়ে সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.