অ্যান্টিক কয়েন বিক্রির নামে প্রতারণা - The News Lion

অ্যান্টিক কয়েন বিক্রির নামে প্রতারণা




দি নিউজ লায়ন ;  অ্যান্টিক কয়েন বিক্রির নামে প্রতারণা চক্রের খোঁজ মিললো বর্ধমানে। পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার প্রতারণা চক্রের 3 পান্ডা। পুলিস জানিয়েছে, কিছুদিন আগে কলকাতার চিৎপুর থানার বীরপাড়া লেনের বাসিন্দা নীলকমল ঘোষকে রাজু পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে। ফোনে দু’জনের মধ্যে বেশ কয়েকবার কথা হয়। 


নীলকমলকে রাজু শেখ পরিচয় দিয়ে ফোন করা ব্যক্তি জানায়, তার কাছে বেশ কিছু পুরানো সোনার গয়না, প্রাচীন মুদ্রা ও মূর্তি রয়েছে। সেগুলি সে কম দামে বিক্রি করতে চায়। সেগুলি বিক্রি করে নীলকমল মোটা টাকা আয় করতে পারবে বলে টোপ দেয় সে। গত ১৭ নভেম্বর গলসি স্টেশনে এসে সেগুলি দেখার জন্য নীলকমলকে বলা হয়। সেইমতো তিনি গলসিতে আসেন। তাঁকে গলসি স্টেশন সংলগ্ন মাদ্রাসার কাছে আসতে বলা হয়। 


সেখানে গিয়ে তিনি দেখেন, দু’জন তাঁর অপেক্ষায় রয়েছে। পরিচয় দেওয়ার পর তাঁকে একটি সোনার কয়েন দেওয়া হয়। কয়েনের দাম বাবদ তাঁর কাছ থেকে ১ হাজার টাকা নেয় প্রতারকরা। সেটি কলকাতায় নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছে পরীক্ষা করান নীলকমল। স্বর্ণকার সেটি আসল বলে জানান। এরপর মহাজনের সঙ্গে যোগাযোগ করেন নীলকমল। মহাজন আরও অনেক সোনার কয়েন নেবেন বলে জানান।


 নীলকমল সোনার কয়েন পেতে রাজুর সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে ফের গলসিতে আসতে বলা হয়। এবার ৭৫টি কয়েনের জন্য তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা নেওয়া হয়। কয়েন নিয়ে কলকাতায় স্বর্ণকারের কাছে পরীক্ষা করিয়ে সেগুলি নকল বলে জানতে পারেন নীলকমল। এরপর তিনি গলসি থানার পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। পুলিস ফাঁদ পাতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.