স্ত্রীকে গলা টিপে খুন করার অভিযোগে স্বামীর যাবজ্জীবন
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন থানার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা কাঞ্চন সিং তার স্ত্রী গঙ্গা সিং কে গলা টিপে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ ২০১৬ সালের ৪ ঠা মে ঘটনাটি ঘটে। মৃতের বাবার বাড়ির লোকজন কাঞ্চন সিং এর বিরুদ্ধে তার স্ত্রীকে খুন করার অভিযোগ দায়ের করেন। খড়গপুর গ্রামীন থানার পুলিশ অভিযুক্ত কাঞ্চন সিং কে গ্রেফতার করে ওই ঘটনার মামলা শুরু করে।
২০১৭ সাল থেকে মেদিনীপুর জেলা আদালতে ওই কেসের মামলা শুরু হয়। ওই ঘটনায় মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে কাঞ্চন সিংয়ের ১৬ বছরের মেয়ে ও ১১ বছরের ছেলে। সাক্ষ্যগ্রহণের পর ওই মামলার কাজ শেষ হয়। ১৮ নভেম্বর বুধবার স্ত্রীকে খুন করার অভিযোগে বিচারক ধনঞ্জয় কুমার সিংহ অভিযুক্ত কাঞ্চনসিং কে দোষী সাব্যস্ত করেন।
১৯ নভেম্বর বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতের পঞ্চম অতিরিক্ত দায়রা জেলা আদালতের জজ ধনঞ্জয় কুমার সিংহ স্ত্রীকে খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া কাঞ্চন সিং কে ৪৯৮ ধারায় দু বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৩ মাসের কারাদণ্ড, ৩০২ধারা অনুযায়ী সারাজীবন সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন।

Post a Comment