পুরুলিয়ায় পঞ্চায়েত সমিতির ৫ সদস্য সহ মন্ডল সহসভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে - The News Lion

পুরুলিয়ায় পঞ্চায়েত সমিতির ৫ সদস্য সহ মন্ডল সহসভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে




দি নিউজ লায়ন ;  আবার জেলা বিজেপিতে বড়সড় ভাঙ্গন পুরুলিয়ায়। পুরুলিয়ার বরাবাজার পঞ্চায়েত সমিতির নির্বাচিত পাঁচ সদস্য সহ বিজেপির বরাবাজার মন্ডল সহ সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। বরাবাজার পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে এলো। ফলে বরাবাজার ব্লক তৃণমূলের শক্তি বৃদ্ধি হল।  শনিবার বিজেপির পাঁচ জয়ী সদস্য মৌমিতা সিংহ দেব, নিবারণ মাহাতো, বিশাখা বাউরি, সুমিত্রা মাহাতো, সুমতি মাহাতো ও বরাবাজারা ব্লকের ২ নং মন্ডল কমিটির সহ সভাপতি জয়দেব গোস্বামী।


মৌমিতা সিংহ দেব পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এদিন বিকেলে পুরুলিয়া দুলমির নতুন পার্টি অফিসে আনুষ্ঠানিক ভাবে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন তাদের হাতে পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু, জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালী সহ অন্যান্যরা।


 জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বরাবাজার পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৮ টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় ১৪ টি আসন।বিজেপি পায় ১৩ টি। কংগ্রেস পায় ১ টি। কংগ্রেসের সাথে মিলিত ভাবে পঞ্চায়েত সমিতি গঠন করে বিজেপি। কয়েক মাস আগে অলিখিত ভাবে এক বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন। এদিন আরো পাঁচ সদস্য তৃণমূলে যোগদান করায় এখন আসন সংখ্যা হল তৃণমূলের ১৯ টি। 


বিজেপির কমে হল ৮ টি। এদিন বিজেপি ছেড়ে আসা মৌমিতা সিং দেব বলেন,  “ভেবে ছিলাম সদস্য হয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করব। কিন্তু বিজেপি দলে থেকে  মানুষের হয়ে কাজ করা যায় না। সাধারণ মানুষের হয়ে কাজ করতে গেলে বাধা দেওয়া হয়। তাই মানুষের হয়ে কাজ করতে তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে তৃণমূলে থেকে সাধারণ মানুষের হয়ে কাজ করব।” 


এদিন জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় বলেন, “ মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জিতেছিল বিজেপি। তাদের ভুল এখন মানুষও বুঝতে পারছে। তাই বিজেপি ছেড়ে তাদের নির্বাচিত সদস্যরা তৃণমূলে যোগদান করছে।  আগামী দিনে বরাবাজার থেকে আরো বিজেপি বেশ কিছু পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগদান করবে।”   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.