ছট পূজো সেরে বাড়ি ফিরে রহস্যমৃত্যু নববধূর - The News Lion

ছট পূজো সেরে বাড়ি ফিরে রহস্যমৃত্যু নববধূর




দি নিউজ লায়ন ;  ছটপুজো করে বাড়ি ফিরে নববধূর রহস্য মৃত্যু। গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হলো দেহ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের বালুচর এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোড়গোল পড়ে  যায়। ঘটনার  খবর তদন্তে আসে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।


 পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত গৃহবধূর নাম পূজা দাস(২০)। স্বামী বিকি দাস। শ্বশুরবাড়ি হরিশচন্দ্রপুর এলাকায়। তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে প্রতিবেশীদের অনুমান, পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  গত ছয় মাস আগে  আলাপ করে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা বিকি দাসের সঙ্গে বিয়ে হয় পূজার।গত একমাস ধরে সে তার দাদুর বাড়িতেই থাকতো মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে।শনিবার ভোরে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে পুজাও মহানন্দা নদীতে নেমে ছট পূজা করেন। 


এরপর বাড়িতে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পূজা।পরিবারের লোকেরা জানতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.