বাঁদনা পরব উপলক্ষে মেদিনীপুর সদর ব্লকের মুচিবেড়িয়া গ্রামে বস্ত্র বিতরণ
দি নিউজ লায়ন ; জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে বাঁদনা পরবের অনুষ্ঠান ।তাই বাঁদনা পরব উপলক্ষে আদিবাসী লোধাশবর মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে মেদিনীপুর শহরের সমাজসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ। তাই শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মুচিবেড়িয়া গ্রামে গিয়ে আদিবাসী, লোধাশবর মানুষদের হাতে শাড়ি, লুঙ্গি ,ধুতি ও শিশুদের হাতে পোশাক তুলে দেন সংকল্প ফাউন্ডেশন এর সদস্যরা।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক রোশেনারা খান, সমাজসেবী গোপাল সাহা, লক্ষণ ওঝা, সুস্মিতা পাল, সুভাষ জানা সহ আরো অনেকে। বাঁদনা পরবে নতুন পোশাক পেয়ে খুশি ওই গ্রামের আদিবাসী ও লোধা শবর সম্প্রদায়ের মানুষেরা। সমাজসেবী গোপাল সাহা বলেন বাঁদনা পরব জঙ্গলমহলএর বাসিন্দাদের কাছে একটি বিশেষ পরব। এবং তাদের বড় পরব হিসাবে পরিচিত।
এই পরবে জঙ্গলমহলের মানুষেরা নতুন পোশাক পরেন। তাই সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র আদিবাসী লোধাশবর পরিবার গুলির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন শুক্রবার প্রায় ২০০ জন দরিদ্র আদিবাসী ও লোধা শবর মানুষের হাতে ওই সংগঠনের পক্ষ থেকে বস্ত্র তুলে দেওয়া হয়। সেই সঙ্গে দেওয়া হয় মাস্ক, সাবান ও স্যানিটাইজার। যার ফলে এলাকার আদিবাসী ও লোধা শবর পরিবারগুলির বাসিন্দারা।

Post a Comment