উলুবেড়িয়া বিডিও অফিসে শীততাপ নিয়ন্ত্রিত ক্যান্টিন - The News Lion

উলুবেড়িয়া বিডিও অফিসে শীততাপ নিয়ন্ত্রিত ক্যান্টিন




দি নিউজ লায়ন ;   সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে সুস্বাদু খাবার পৌঁছে দিতে বুধবার বিকেলে উলুবেড়িয়া বিডিও অফিস প্রাঙ্গণে একটি শীততাপ নিয়ন্ত্রিত ক্যান্টিনের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান বিধায়ক পুলক রায়। প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি তৈরি করতে আর্থিক সাহায্য করেছে পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশন নিগম লিমিটেড।এরিন ক্যান্টিনের পাশাপাশি ৩ লক্ষ টাকা ব্যয়ে একটি পরিস্রুত পানীয় জলের এটিএম মেশিনের উদ্বোধন করেন বিধায়ক পুলক রায়।


এদিনক্যান্টিন উদ্বোধন করে পুলক রায় বলেন ক্যান্টিনটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ক্যান্টিনে শুধুমাত্র বিডিও অফিসে আসা মানুষজন নয় সাধারণ মানুষও স্বল্পমূল্যে খাবার কিনতে পারবেন। পুলক রায় বলেন আগামী দিনে এই ক্যান্টিন থেকে হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে। বিধায়ক বলেন ক্যান্টিনের পাশাপাশি পরিস্রুত পানীয় জলের এটিএম মেশিন থেকে টাকা মূল্যে এক লিটার পানীয় জল পাওয়া যাবে।


এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায়, উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম, উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.