শ্যামপুরে বাঘরোল পিটিয়ে মারার অভিযোগ - The News Lion

শ্যামপুরে বাঘরোল পিটিয়ে মারার অভিযোগ




দি নিউজ লায়ন ; লাইলন জালে আটকে পড়া একটি বাঘরোলকে পিটিয়ে মেরে নদীর জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। শ্যামপুর ১ নং ব্লকের আইমা আলিপুর কলোনির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা বাঘরোলটিকে পিটিয়ে মারল তদন্ত করে দেখছে বনদপ্তর। জানা গেছে বুধবার সকালে আলিপুর কলোনিতে লাইনের মধ্যে আটকে পড়ে একটি বাঘরোল। 


অভিযোগ এর পরেই স্থানীয় বাসিন্দারা বাঘরোলটিকে মারতে শুরু করে। পরে বাঘরোলটি মারা গেলে সেটির বা দড়ি দিয়ে বেঁধে পাশের হুগলি নদীর জলে ফেলে দেওয়া হয়। তবে কে বা কারা অমানবিকভাবে বাঘরোলটিকে পিটিয়ে মারল সেই নিয়ে মুখে কুলুপ এঁটেছে এলাকাবাসী।যদিও এখনো পর্যন্ত মৃত বাঘরোলটির কোন হদিস পাওয়া যায়নি।


এদিকে বৃহস্পতিবার বাঘরোল পিটিয়ে মারার ঘটনা নজরে আসে বনদপ্তরের। এই বিষয়ে বনদপ্তরের হাওড়া বিভাগীয় আধিকারিক রাজু সরকার জানান বাঘরোল পিটিয়ে মারার ঘটনা আমরা জানতে পেরেছি। ঘটনার তদন্ত করতে বন দপ্তরে আধিকারিক ও পুলিশ ওই এলাকায় যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.