অভিযান চালিয়ে বেশকিছু কচ্ছপ উদ্ধার করল তমলুক থানার পুলি
দি নিউজ লায়ন ; বেশ কিছুদিন যাবৎ লুকিয়ে কচ্ছপ বিক্রি করছিল তমলুকের বড় বাজারের কিছু মাছ ব্যবসায়ী। মঙ্গলবার সকালে তমলুক থানার পুলিশ খবর পেয়ে লুকিয়ে রাখা কচ্ছপগুলি কে উদ্ধার করে।
যদিও তমলুক থানার পুলিশ যাওয়ার আগেই বেশকিছু কচ্ছপ বিক্রি করে দেওয়া হয়েছে। তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে গেলে কচ্ছপ বিক্রেতা পালিয়ে যায়। উদ্ধার হওয়া কচ্ছপগুলি কে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য তমলুক থানার পুলিশ একজনকে আটক করেছে। জানা যায় কচ্ছপগুলির ওজন প্রায় তিন থেকে চার কিলো। পুলিশ অভিযান করলে কচ্ছপ বিক্রি করা বন্ধ থাকে। বেশ কিছু দিন পর থেকে আবার শুরু হয়ে যায় কচ্ছপ বিক্রি তমলুক শহরে।

Post a Comment