আমরা দাদার অনুগামী পোস্টার ঘিরে ফের শিলিগুড়িতে শোরগোল
দি নিউজ লায়ন ; আমরা দাদার অনুগামী পোস্টার ঘিরে ফের শিলিগুড়িতে শোরগোল। শুক্রবার শিলিগুড়ি মহানন্দা মৌলিক ছট পুজো ঘাটে শুভেন্দু অধিকারীর নামের উৎসবের শুভেচ্ছা বার্তা দিয়ে পরপর পোস্টের পড়ে।ছট পুজোকে কেন্দ্র করে শহরের মহানন্দা ঘাটের বিভিন্ন স্থানে এই ধরনের পোস্টার লাগানো হয়।জানা যায় একটি পিক আপ ভ্যান করে বেশ কয়েকটি শুভেন্দুর অধিকারীর শুভেচ্ছা বার্তার পোস্টার লাগাতে দেখা যায় এক যুবককে।
কে সেই যুবক তার ইতিবৃত্তান্ত জানতে তাকে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ। আটক করা হয় পিক আপ ভ্যানটিকেও। যদিও ঘন্টা খানেকের মধ্যেই ছেড়ে দেওয়া হয় পিক আপ ভ্যানচালক ওই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সকাল থেকেই শিলিগুড়ি মহানন্দা মৌলিক ঘাটে শুভেন্দু অধিকারীর সমর্থনে একাধিক পোস্টার লাগাতে দেখা যায় ওই যুবককে। কে ওই ব্যক্তি কেই বা তাকে ওই সমস্ত পোস্টার লাগাতে বলেছে তা জানতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ আধিকারিকেরা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি পূর্ব জয় টুডুকে এই বিষয়ে ফোন করা হলে তিনি জানান আমি ঘটনাটি কি ঘটেছিল তা যাচাই করে দেখছি, তারপরই কিছু বলা সম্ভব হবে। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান কি ঘটনা ঘটেছে বিষয়টি জানিনা।আইন তো আইনের কাজ করে। আইনের বাইরে কোন কাজ হয়ে থাকলে আইন দেখবে। তবে এর সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আমাদের দলের কাছে এরকম কোন খবরও নেই। বিষয়টি জানা হলো কি ঘটেছিল তা নিশ্চিতভাবেই খবর নেবো।
এদিকে সূত্র মোতাবেক জানাচ্ছে সংগঠনের সদস্য লাগাতে বলেছিলেন। তবে প্রশ্নগুলোকে রাতে লাগার কথা হয়েছিল উক্ত ব্যক্তির সঙ্গে পিকআপ ভ্যান চালকের। পিকআপ ভ্যান চালক নিজে থেকেই সকালে পোস্টগুলোকে লাগাতে আসেন। রাজনৈতিক মহলে গুঞ্জন মনোজ বর্মার নির্দেশ মোতাবেক পোস্টারগুলো লাগানোর কাজ শুরু হয়। যদিও এ বিষয়ে খোলামেলা কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

Post a Comment