হাওড়ায় বামেদের মহামিছিল - The News Lion

হাওড়ায় বামেদের মহামিছিল




দি নিউজ লায়ন ; আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে বামফ্রন্ট ও তাদের সহযোগী সংগঠনগুলির ডাকে আজ হাওড়ায় বালিখাল থেকে বি.গার্ডেন পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। ওই মহামিছিলের নেতৃত্বে ছিলেন কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, বিপ্লব মজুমদার, ডাঃ জগন্নাথ ভট্টাচার্য সহ বামফ্রন্ট নেতৃবৃন্দ। বালিখাল থেকে সকাল ৯টা নাগাদ শুরু হয় ওই মিছিল। 


এরপর জিটি রোড বরাবর ওই মিছিল প্রায় ১৬ কিমি. রাস্তা পরিক্রমা করে শেষ হবে শিবপুর বি.গার্ডেনের সামনে।উল্লেখ্য, জনগণের জীবন-জীবিকা ও ঐক্য রক্ষা করতে, দেশ ও দেশের সম্পদ রক্ষা করতে এবং কেন্দ্রীয় সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। তারই সমর্থনে এদিন মহামিছিল হয় হাওড়ায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.