গড়বেতা ও চন্দ্রকোনা টাউনে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলো তৃণমূল - The News Lion

গড়বেতা ও চন্দ্রকোনা টাউনে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করলো তৃণমূল




দি নিউজ লায়ন ; ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তাই এখন থেকেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়বেতা এক ব্লকের সন্ধিপূরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধানসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, গড়বেতা এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সেবাব্রত ঘোষ সহ দলের নেতাকর্মীরা। 


সন্ধিপুরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভায় গড় বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী দলীয় কর্মী ও সমর্থকদের বলেন, প্রতিটি  বুথকে নিজেদেরকে আগলে রাখতে হবে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। রাজ্য সরকারের প্রকল্প গুলির সাফল্য মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষের অভাব অভিযোগের কথা শুনতে হবে। সেই অভিযোগ গুলি সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 


প্রতিটি বুথকে শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন থেকেই  বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী  যিনি হবেন তাকে জয়ী করার জন্য এখন থেকেই দলীয় কর্মীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।  


গড়বেতা এক ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি সেবাব্রত ঘোষ  বলেন লোকসভা নির্বাচনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি মানুষের ভোট নিয়েছিল যা মানুষ বুঝতে পেরে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন ।তাই তিনি সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে গড়বেতা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য প্রত্যেক কর্মী ও সমর্থক কে   আবেদন জানান। 


বৃহস্পতিবার প্রস্তুতি সভায় প্রতিটি বুথের নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব,ও দলের সক্রিয় কর্মীরা  অংশগ্রহণ করেছিলেন ।প্রস্তুতি সভায় দলের সংগঠন নিয়ে আলোচনা হয় এবং বিধানসভার নির্বাচনের রণকৌশল ঠিক করা হয়। অপরদিকে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক নম্বর ব্লকের ক্ষীরপাই টাউনহলে  ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সভার আয়োজন করা হয়।


 ওই প্রস্তুতি সভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুজয় পাত্র সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।চন্দ্রাকোনা এক ব্লকের বিভিন্ন এলাকা থেকে দলের সক্রিয় কর্মী ও নেতৃত্ব দের  নিয়ে আলোচনা সভার আয়োজন করা।  আলোচনা সভার বিষয়বস্তু হলো ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে  ২০১৬ সালের চেয়ে আরো বেশি ভোটে নির্বাচিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। 


তাই বুথ ভিত্তিক কর্মী সভা ও কর্মী সম্মেলনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ  গ্রহণ করা হয়।  সেই সঙ্গে তিনি বলেন তৃতীয়বারের জন্য  মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী  করার জন্য এখন থেকেই দলীয় কর্মীদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.