চলতি বছর করোনা আবহে স্থগিত উত্তরবঙ্গের অন্যতম বড় মেলা বোল্লা মেলা - The News Lion

চলতি বছর করোনা আবহে স্থগিত উত্তরবঙ্গের অন্যতম বড় মেলা বোল্লা মেলা



করোনা আবহে এবারে উত্তরবঙ্গের অন্যতম বড়ো মেলা বোল্লা মেলা স্থগিত করার সিদ্ধান্ত নিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। শনিবার বোল্লা পূজা কমিটি ও জেলা প্রশাসনের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু মেলা বন্ধ নয় এবার পাঁঠা বলিও বন্ধ করা হয়েছে৷ শনিবার সদর মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি বোল্লা পূজা ও মেলা নিয়ে এমনই নির্দেশিকা জারি করে। এদিকে বোলা পুজো কমিটির তরফ থেকে জানানো হয় জেলা প্রশাসন যেমন নির্দেশ দেবেন সেভাবেই পুজো করবেন তারা৷ প্রসঙ্গত, আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরবঙ্গের অন্যতম বড় পুজো গুলির মধ্যে অন্যতম বোল্লা রক্ষা কালীর পুজো। 


প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বোল্লা পুজো অনুষ্ঠিত হয়। পুজোর পাশাপাশি মেলা চলে। পুজোর চারদিন লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে বোল্লা মন্দির প্রাঙ্গণে। তবে এবার কোরোনা অতিমারির জন্য জাঁকজমকপূর্ণভাবে পুজো হচ্ছে না বোল্লাকালীর। এবার শুধুমাত্র পুজো অনুষ্ঠিত হবে। বসবে না মেলা। এদিন পুজো কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এবং একটি নির্দেশিকা জারি করা হয় এনিয়ে৷ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কোরোনার জন্য মন্দির চত্বরে ২০০ জন সদস্য থাকতে পারবে।


 পুজো হলেও মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পাঁঠা বলি করাও যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এছাড়াও পুজো কমিটির পক্ষ থেকে সর্বদা সচেতনতা মূলক প্রচার করতে হবে। মন্দির চত্বরে মাস্ক এবং স্যানিটাইজার এবং সচেতনতা মূলক ফ্লেক্স বা ব্যানারের ব্যবস্থা করতে হবে। এবিষয়ে বোল্লা কালি পূজা কমিটির ম্যানেজার সঞ্জয় সরকার বলেন, প্রশাসনের নেওয়ার পরামর্শ মতো এবং মন্দির কমিটির সিদ্ধান্ত নিয়েই এবারের আমরা নিয়ম রক্ষার পুজোর আয়োজন করব ।মেলা বা বলির ব্যবস্থা থাকছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.