পাকিস্তানে আকাশ ছুঁয়েছে খুচরো বাজার
পাকিস্তানে ব্যাপক হারে মূল্যবৃদ্ধির জেরে ডাল, রুটির মতো সামান্য জিনিসগুলিও অত্যন্ত মহার্ঘ্য হয়ে উঠেছে। মুদ্রাস্ফীতিতে জর্জরিত হয়ে পড়েছে পাকিস্তান। এর আগে সবজি, দুধ ও পেট্রোল-ডিজেলের মতো জিনিসগুলির দামে এমনিতেই নাভিশ্বাস উঠতে শুরু করেছিল পাকিস্তানের জনগণের।
এখন গম ও চিনির দামও সপ্তম আকাশে পৌঁছেছে। জানা যাচ্ছে গমের দাম আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তানে। ১ কেজির গমের দাম ২২ টাকার বদলে এখন পৌঁছেছে ৬০ টাকায়। পাকিস্তানে অন্য শাক সবজির দামও বাজেটের বাইরে চলে গিয়েছে।
সূত্রের খবর, পেঁয়াজ কেজি প্রতি ৯০টাকা, আলু ৭৫ টাকা কেজিতে পৌঁছেছে। টমেটোর দাম ১৫০ টাকা এবং আদা বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। এমনকি ৯০-১১০ দামের চিকেন এখন বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২১০ টাকা দরে।

Post a Comment