ত্রাণ বিতরণের সময়ে বিজেপি নেতার লুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যায় তৃণমূল কর্মী
পুলিশকে দিয়ে মিথ্যা মামলার অভিযোগ থেকে তৃণমূল করতে বাধ্য করা সব অভিযোগই ছিল। এবার বিজেপি নেতার কাপড় খুলে নেওয়ায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপুট। আম্ফানের জের ক্ষতিগ্রস্ত হয়েছিল কাঁথি একনম্বর ব্লকের নয়াপুট।
এদিন সেখানেই চাল, ডাল, লুঙ্গি, কাপড় নিয়ে গিয়েছিলেন অভিজিৎ সামন্ত। আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করতে। অভিজিৎ সামন্ত অভিযোগ করেছেন, আম্ফানের ত্রাণ বিতরণের সময়েই হামলার ঘটনা ঘটে। ভোলা নামে তৃণমূলের এক কর্মী বিজেপি নেতার লুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যায়।
তাঁকে ব্যাপক মারধরও করা হয়। বর্তমানে ওই নেতা ভর্তি কাঁথি মহকুমা হাসপাতালে। সেই পরিস্থিতিতে পাশেই থাকা কলাপাত জড়িয়ে লজ্জা নিরাবণ করেন ওই বিজেপি নেতা। পাশাপাশি সেই সময় এলাকা ত্যাগ করেন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Post a Comment