মাতঙ্গিনী হাজরার ১৫১ তম জন্মদিন পালন করল মেদিনীপুরের শ্রদ্ধা ফাউন্ডেশন - The News Lion

মাতঙ্গিনী হাজরার ১৫১ তম জন্মদিন পালন করল মেদিনীপুরের শ্রদ্ধা ফাউন্ডেশন


সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মিরবাজারে শহীদ মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তার ১৫১ তম জন্মদিন পালন করে মেদিনীপুর শহরের শ্রদ্ধা ফাউন্ডেশন এর কর্মীরা। উপস্থিত ছিলেন ওই সংগঠনের অন্যতম সদস্য গোপাল সাহা, সৌরভ বসু,বিভাস ভট্টাচার্য্য, সোমনাথ দে, সুস্মিতা পাল,প্রসেনজিৎ মল্লিক সহ আরো অনেকে। উপস্থিত সকলেই শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোমবাতি জ্বালিয়ে তার জন্মদিনে তাকে  শ্রদ্ধা জানান।


 ওই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গোপাল সাহা বলেন মাতঙ্গিনী হাজরা সারা দেশবাসীর কাছে আজও অমর হয়ে রয়েছেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।  যা ভারতবাসী কোনদিনও ভুলবে না। এক হাতে গুলি লাগা সত্ত্বেও তিনি জাতীয় পতাকা হাত থেকে ফেলে দেয় নি  তিনি তখন জাতীয় পতাকাকে বুকে জড়িয়ে ছিলেন এবং  জোর গলায়  বলছিলেন বন্দেমাতরম ভারত তুমি  ছাড়ো ।গান্ধী বুড়ি নামে মাতঙ্গিনী হাজরা পরিচিত ছিলেন।তাই মহীয়সী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মেদিনীপুর শহরের সমাজসেবী সংগঠন শ্রদ্ধা ফাউন্ডেশন এর পক্ষ থেকে তার জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয় বলে গোপাল সাহা জানান ।


 তিনি বলেন ইতিহাস ভুলে গেলে আমাদের চলবে না। যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি তাদের ভুলে গেলেও আমাদের চলবে না। তিনি আরো বলেন যে ঐতিহাসিক মেদিনীপুর শহর যে মেদিনীপুর শহরের আনাচে-কানাচে স্বাধীনতা আন্দোলনের ছবি আজ ও  রয়েছে। সেই মেদিনীপুর শহরে গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার ১৫১ তম জন্মদিন পালন করার  অনুষ্ঠানে যারা সামিল হয়েছেন  তাদের  সকলকে তিনি ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.