রাশিয়া, ভারত ও চিনের দৌলতে দূষণ বাড়ছে, ট্রাম্প
শুধু তাই নয় ভারত চিন ও রাশিয়ার মতো দেশগুলি দূষণ নিয়ন্ত্রণে জন্য নিজেদের ভূমিকাও ঠিক ভাবে পালন করে না বলেই ট্রাম্পের দাবি। ট্রাম্প বলেন তাঁর প্রশাসন জ্বালানি বাঁচানো থেকে শুরু করে পরিবেশ দূষণ রোধে একাধিক কার্যকরী পদক্ষেপ নিয়েছে।কিন্তু রাশিয়া, ভারত ও চিনের দৌলতে দূষণ বাড়ছে। আমেরিকার পরিবেশ অন্যান্য দেশের তুলনায় ভাল।
ট্রাম্প বলেন ভারত, রাশিয়া বা চিনের মত দেশগুলি জানেই না যে পরিবেশ সংরক্ষণ কীভাবে করতে হয়। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে এই দেশগুলির প্রাথমিক ধারণা নেই।শুধু তাই নয়, তিনি কোনও শহরের নাম না করেই বলেন, এমনও কিছু কিছু শহর আছে যেগুলোতে গেলে নিশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হয়।’

Post a Comment