জামবনির গিধনী বাজারে তাণ্ডব চালালো ২০ টি দাঁতাল হাতি - The News Lion

জামবনির গিধনী বাজারে তাণ্ডব চালালো ২০ টি দাঁতাল হাতি




দি নিউজ লায়ন ; শনিবার সাত সকালে আচমকা প্রায় ২০ টি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার জামবনি  ব্লকের জনবহুল গিধনী বাজারে ঢুকে পড়ে।হাতির দল বাজারে ঢুকে পড়ায়  বাজারে আসা মানুষেরা হাতির হামলার হাত থেকে প্রাণে বাঁচার জন্য ছুটো ছুটি শুরু করে দেয়।সেই সঙ্গে গিধনী বাজারের ব্যবসায়ীরা দ্রুত তাদের দোকান বন্ধ করে দেয়।এছাড়াও বাজার এলাকার বাসিন্দারা ও হাতির হামলার আশংকায় আতংকিত হয়ে পড়েন।প্রায় এক ঘন্টা ধরে হাতির দল গিধনী বাজারে নজির বিহীন ভাবে তাণ্ডব চালায়। 


গিধনী বাজারে তাণ্ডব চালানোর পর গিধনী বাজার এলাকায় থাকা অনুকূল ঠাকুরের  আশ্রমে ঢুকে তাণ্ডব চালায় হাতির দল।যার ফলে ওই আশ্রমে থাকা সকলেই হাতির হামলার আশংকায় আতংকিত হয়ে পড়েন। খবর পেয়ে জামবনি  থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা  গিধনী  বাজার এলাকায় যায়।পুলিশ ও বন দফতরের কর্মীরা হাতির দলকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করে।কিন্তু ওই হাতির দলে দুটি বাচ্চা হাতি থাকায়   হাতির দলকে তাড়াতে সমস্যা দেখা দিয়েছে।হাতির দল গিধনী র আশ্রমের ভিতরে ঢুকে তাণ্ডব শুরু করেছে।


যার  ফলে  ওই হাতির দলটিকে নিয়ে সমস্যায় পড়েছেন বন দফতরের কর্মীরা।যে ভাবে প্রকাশ্য দিবালোকে হাতির দল গিধনী বাজারে ঢুকে তাণ্ডব চালিয়ে অনুকূল ঠাকুরের আশ্রম এ ঢুকে পড়েছে তাতে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ।দিনের বেলায় যদি এইভাবে হাতির দলতাণ্ডব চালায় তাহলে সন্ধ্যা বেলা হাতি গুলি কিভাবে তাণ্ডব করবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন ওই এলাকার বাসিন্দারা ।


তাই হাতির দল কে দ্রুত গিধনী এলাকা থেকে সরানোর জন্য বন দফতরের কাছে আবেদন করেছেন  গিধনী বাজারের বাসিন্দারা ।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের হাতিগুলিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে, সেই সঙ্গে হাতির  যাত্রা পথে বাধা দিতে নিষেধ করা হয়েছে  বন দফতরের পক্ষ থেকে হাতি গুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.