বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন - The News Lion

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন




দি নিউজ লায়ন ;  বিবাহ বাহিভূর্ত সম্পর্কের জেরে খুন হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে নাদিয়ার চাপড়া থানার পাতুরিয়া গ্রামে ।পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কুদ্দুস শেখ বয়েস ৪০ তার বাড়ি পাতুরিয়া গ্রামে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুদ্দুস শেখ এর বাড়ী তে রাকিবুল শেখ বাংলাদেশ থেকে এসে তার বাড়িতে অবৈধ ভাবে চার পাঁচ মাস বসবাস করছিলেন আর সেই সময় কুদ্দুস শেখের স্ত্রী রাকিবুল এর সাথে বিবাহবহিভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সেই ঘটনা জানা জানি হওয়ার পর কুদ্দুস শেখ বাড়ি থেকে রাকিবুল কে তাড়িয়ে দেয়। বুধবার কুদ্দুস শেখ বাড়ি থেকে মাছ ধরতে বেরিয়ে যায় এরপর দুপুরে স্থানীয়ও লোকজন তার বাড়ির  কিছুটা দূরে পরিক্তাক্ত জায়গায় তার দেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেয় তাকে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।


 পরিবারের লোকের অভিযোগ তাদের ভাইকে পরিকল্পনা করে খুন করা হয়েছে স্ত্রী ও তার পরিবারে লোকেরা ।পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণ নগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। তদন্তে নেমেছে চাপড়া থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.