পুজোয় সামাজিক অনুষ্ঠান হাওড়ায় - The News Lion

পুজোয় সামাজিক অনুষ্ঠান হাওড়ায়



দি নিউজ লায়ন ;    শারদোৎসব উপলক্ষে মঙ্গলবার মহাচতুর্থীর সন্ধ্যায় হাওড়ার ২৫ নং ওয়ার্ডে এক বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক বয়স্ক মানুষের হাতে শাড়ি, জামাকাপড়, ধুতি এবং শিশুদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেওয়া হয়। 


দূর্গাপূজা উপলক্ষে হাওড়া বিবেকানন্দ শিশু উদ্যানের পক্ষ থেকে ওলাবিবিতলায় 'জাগো বাংলা' বুক স্টলে এদিন ওই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাস সহ অন্যান্যরা। 


পাশাপাশি, এদিন সকালে হাওড়ার ১৯ নং ওয়ার্ডে প্রাক্তন পুরপিতা বরো চেয়ারম্যান গৌতম দত্তের উদ্যোগে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুজোর প্রাক্কালে দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.