মহাপঞ্চমীতেও হাওড়ায় জোড়া দূর্ঘটনা, মৃত ১
দি নিউজ লায়ন ; তৃতীয়া, চতুর্থীর পর পঞ্চমীতেও হাওড়ায় জোড়া দুর্ঘটনা ঘটে গেল। মৃত্যু হল হাওড়া কদমতলার বাসিন্দা শুষমা দাস নামে মধ্যবয়স্কা এক মহিলার। বুধবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকার গড়ফা ব্রিজে ওঠার সময় ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ ঘাতক গাড়ির খোঁজ পায়নি। পুলিশ সূত্রের খবর, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ একটি স্কুটিতে করে কদমতলার বৃন্দাবন মল্লিক লেনের বাসিন্দা আশিস দাস তাঁর স্ত্রী শুষমা দাসকে নিয়ে গড়ফা ব্রিজ ধরে নিবড়ার দিকে যাছিলেন।
স্কুটি নিয়ে ব্রিজে ওঠার সময় হঠাৎই আশিসবাবু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামদিকে ছিটকে পড়েন। তাঁর স্ত্রী ছিটকে পড়েন রাস্তার ডানদিকে। সঙ্গে সঙ্গে পিছন থেকে আসা একটি গাড়ি ওই মহিলাকে পিষে দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি, এদিন সকাল প্রায় পৌনে ১০টা নাগাদ একটি সরকারি ব্যাটারিচালিত ভলভো বাস হাওড়া ব্রিজ অ্যাপ্রোচের কাছেই খারাপ হয়ে যায়।
বাসটি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে ইলেক্ট্রনিক সিস্টেম হওয়ার কারণে এয়ার জাম হয়ে যায়। সেই কারণে বাসটি সরানো সম্ভব হয়নি। ফলে হাওড়ার বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রীরা আটকে পড়েন। প্রায় আধ ঘন্টা পর ব্রেক আনলক করার পর বাসটি সরান সম্ভব হয়। এই ঘটনার জেরে হাওড়া স্টেশনের কলকাতাগামী লেনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

Post a Comment