পেঁচা উদ্ধার - The News Lion

পেঁচা উদ্ধার



দি নিউজ লায়ন ;   চীনা মাঞ্জার সুতোয় জড়িয়ে রক্তাক্ত একটি পেঁচা উদ্ধার করল বন দফতর। জানা গেছে সোমবার সকালে জগৎবল্লভপুরের মাজু এলাকার বাসিন্দা অশোক সিংহ লক্ষ্য করেন চীনা মাঞ্জার সুতোয় জড়িয়ে একটি পেঁচা গাছে ঝুলছে। 


এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাছ থেকে রক্তাক্ত পেঁচাটিকে নীচে নামান। পরে পেঁচাটির শরীর থেকে চীনা মাঞ্জার সুতো ছাড়িয়ে একটি ঘরে রাখেন। পরে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.