ঝাড়গ্রামের দলীয় নেতৃত্বদের ভালো ভাবে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

ঝাড়গ্রামের দলীয় নেতৃত্বদের ভালো ভাবে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়




দি নিউজ লায়ন ;    মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুকে প্রশাসনিক বৈঠক শেষ করে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করার জন্য আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে তিনি প্রশাসনিক বৈঠক করেন। এরপর জামবনিতে চিলকিগড় কনক দুর্গা মন্দিরে পুজো দিতে যায়।পুজো দিয়ে তিনি ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে ফিরে আসেন। বৃহস্পতিবার বেলা একটা কুড়ি মিনিট  নাগাদ ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে তিনি রওনা দেন।


 ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লী এলাকায় হেলিপ্যাড ময়দানে দাঁড়িয়ে দলের নেতৃত্ব দের তিনি ভালো কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন সকলে এক হয়ে কাজ করবেন। কোন কাজে ফাঁকি দিবেন না। আমার নজর আছে কে কি কাজ করছে।তাই জঙ্গলমহলের কোন কাজে যেন ত্রুটি না হয়। তাই তিনি বিষয়টি সকলকে দেখার নির্দেশ দিয়ে যান। সেই সঙ্গে তিনি বলেন যদি কোথাও কোন কাজের সমস্যা হয় তাহলে বিষয়টি বিডিও, জেলাশাসক কে জানাবেন তারা সেই  কাজের ব্যবস্থা করে দেবেন।


 খুশিমনে তিনি এদিন ঝাড়গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।হেলিপ্যাড ময়দানের সামনে থাকা মানুষদের তিনি হাত নেড়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে হেলিপ্যাড ময়দানের চারি পাশে থাকা মানুষদের পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার মাস্ক বিতরণ করা হয়। বুধবারই মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যাদের মাস্ক থাকবে না তাদেরকেমাস্ক কিনে দিতে হবে।  


তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন প্রায় ৫০০ জন মানুষের হাতে ঝাড়্গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকেমাস্ক তুলে দেওয়া হয়। তবে যাওয়ার আগে তিনি বিজেপির নাম না করে বলেন জঙ্গলমহলে কেউ সন্ত্রাস করতে আসলে জঙ্গলমহলের মানুষ তাদের ছেড়ে দেবে না। জঙ্গলমহলের মানুষ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।জঙ্গলমহল কে শান্ত রাখার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.