ভারত ১১০ টির বেশি ফাইটার জেট আনছে
দি নিউজ লায়ন ; ভারতে সামরিক শক্তিকে বাড়াতে চলতি বছরের শেষের দিকেই রাশিয়া থেকে ১১০ টিরও বেশি ফাইটার জেট আনাতে চলেছে। ভারতীয় বিমান বাহিনীতে ফাইটার জেটের সংখ্যা ক্রমশ কমে এসেছে, যে কারনে ২০২০ সালের শেষের দিকে রাশিয়া থেকে অত্যাধুনিক ফাইটার জেট কেনার বরাত দিতে চলেছে ভারত।
ভারতের বায়ুসেনা প্রধান আর কে এস বাদোরিয়া জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার কাছে ৪০ স্কোয়াড্রেন ফাইটার থাকার কথা, সেখানে বর্তমানে ৩০ স্কোয়াড্রেন ফাইটার রয়েছে। ফলে অত্যাধুনিক ফাইটার জেটের প্রয়োজন। সুত্রের খবর, এই ফাইটার জেটের মধ্যে ২১ টি মিগ ২৯ আনা হবে।
১৯৮০ সালে এই মিগ বিমানগুলির কাঠামো তৈরি করা হয়েছিলো, কিন্ত কখনও ব্যাবহার করা হয়নি। তবে কাঠামো পুরনো হলেও এর যন্ত্রপাতি অত্যাধুনিক হবে বলে জানা গিয়েছে। মিগ ছাড়াও আনা হবে ১২ টি এসইউ ৩০ এমকেআই। আনা হতে পারে ৮৩ টি তেজস মার্ক এ।
ইতিমধ্যে সীমান্ত সংঘাতের কারনে পূর্ব লাদাঘ সীমান্তে চীনা সেনাদের আগ্রাসন রুখতে অতিরিক্ত ৬০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। সেইসঙ্গে মোতায়েন করা হয়েছে ভীষ্ম ট্যাংক, অ্যাপাচে হেলিকপ্টার, সুখোই ফাইটার জেট, চিনুক এবং রুদ্র হেলিকপ্টার। চীন সীমান্ত জুড়ে চলছে ভারতীয় সেনাদের কড়া নজরদারি।
ভারতের বায়ুসেনা প্রধান বাদোরিয়া জানান, ভারত চীন সীমান্ত সংঘাতের সময় এমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি যে, ভারতীয় বায়ুসেনা এয়ারষ্ট্রাইক চালাবে। তবে যে কোনও এয়ার স্ট্রাইকের জন্য ভারতীয় বায়ুসেনা তৈরি। ভারত অত্যন্ত দক্ষতার সঙ্গে সীমান্তে চীন সেনার আগ্রাসী মনোভাব এবং দখলদারির স্বভাব আটকে দিয়েছে। ভারতীয় সেনা বাহিনী এবং বিমানবাহিনীর কড়া নজরদারির কারনেই চীনা সেনারা এগোতে সাহস পায়নি।

Post a Comment