গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান
দি নিউজ লায়ন ; রবিবার সকালে কোচবিহার জেলার এক নম্বর ব্লকের চান্দামারী এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান শুরু করল কোচবিহার কতোয়ালী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে এলাকার প্রায় ৩৩ বিঘা জমি নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু জমির মালিক বা চাষীকে খুঁজে পাওয়া যায়নি।
প্রায় কোটি টাকার গাঁজা নষ্ট করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।কোচবিহার ১ নম্বর ব্লক দীর্ঘদিন থেকেই গাঁজা চাষের স্বর্গরাজ্য গড়ে উঠেছে। দফায় দফায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ গাঁজা চাষ নষ্ট করে আসছে। এদিনও একইভাবে গাঁজা গাছ কেটে ক্ষেতের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

Post a Comment