হায়দারাবাদে প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে ৯ জনের মৃত্যু
হায়দারাবাদে প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে ৯ জনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে হায়দারাবাদ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টির দাপটে হায়দারাবাদের ওল্ড সিটিতে একাধিক বাড়ি ভেঙে পড়ে বলে জানা যায়। ধসে যায় অন্তত ১০ টি বাড়ির ছাদ। হায়দারাবাদের হমমোদিয়া হিলস, বন্দগুড়া এলাকায় প্রবল বৃষ্টিতে মৃত্যুর ঘটনা ঘটে। সেইসঙ্গে চার জন আহত হন বলেও খবর। মৃতদের মধ্যে ২ জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় ফলনুমার পুলিশ সুত্রে জানা গিয়েছে, রাত আনুমানিক এগারোটা নাগাদ ঝড় ও প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তান্ডবে একটি বোল্ডার পড়ে স্থানীয় একটি বাড়ি ভেঙে গেলে ৯ জনের মৃত্যু ঘটে। স্থানীয় এআইএমএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার রাত ১২ টা নাগাদ ট্যুইট করে পরিস্থিতির কথা জানান। এদিকে গত ২৪ ঘন্টায় হায়দারাবাদে প্রবল বৃষ্টি চলছে।

Post a Comment