বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে গ্রেফতার ২
দি নিউজ লায়ন ; মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত। ধৃতরা হল খুররম খান ও গুলাম শেখ। পুরনো শুত্রুতার জেরেই এই খুন বলে দাবি তদন্তকারীদের। সোমবার রাতে তিনজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। রাতভর টানা জেরার পর মঙ্গলবার সকলে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি।
সূত্রের খবর, ২০১০ সালে খুররম খানের বাবা মহম্মদ ইসলাম খুন হয়। সেই খুনে অন্যতম অভিযুক্ত ছিল মণীশ। সেই খুনের মামলা এখনো চলছে। মনে করা হচ্ছে এই খুনের বদলা নিতেই মণীশকে খুনের পরিকল্পনা করে খুররম। সূত্রের দাবি, প্রায় মাসখানেক ধরে মণীশ শুক্লার ওপর নজর রাখছিল দুষ্কৃতীরা। তার গতিবিধি সম্বন্ধে যাবতীয় তথ্য ছিল দুষ্কৃতীদের কাছে।
অপারেশনের আগে একাধিকবার এলাকার রেইকি করে দুষ্কৃতীরা। তারপরই রবিবার খুনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকেরা। বিশেষ করে মণীশের প্রতিদিনের গতিবিধি সম্বন্ধে যাবতীয় তথ্য কারা এই দুষ্কৃতীদের গত প্রায় এক মাস ধরে দিচ্ছিল সেই সম্বন্ধে জানতে চাইছেন তদন্তকারীরা। তবে প্রাথমিক তদন্তে নিশ্চিত যে পুরনো শত্রুতার জেরে খুন।

Post a Comment