দুর্গাপুরে পুরোহিত ভাতার জন্য ফর্ম দাখিল শুরু হল
দি নিউজ লায়ন ; রাজ্য সরকারের পুরোহিত ভাতার জন্য দুর্গাপুরে রবিবার ফর্ম ফিলাপ এবং নথি জমা নেওয়া হয়। দুর্গাপুর নগর নগম ভবনের নীচে তথ্য ও সংস্কৃতি কেন্দ্রে এই ফর্ম দাখিল ও নথি জমার কাজ শুরু হয়।কোভিড পরিস্থিতিতে দরিদ্র ব্রাম্ভনদের অবস্থা শোচনীয়। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার হাজার টাকা করে পুরোহিত ভাতার কথা ঘোষণা করেছিলেন।
এদিন প্রায় ৫০ জনের মত বিভিন্ন মন্দিরের পুরোহিত এই ফর্ম দাখিল এবং নথি জমা দেন।কোভিড পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ হয়।একজন পুরোহিত জানান,"" এই পরিস্থিতিতে ব্যাপক সম্যসার মধ্যে পড়েছিলেন তারা।মন্দির বন্ধের কারনে ভক্তরা আসছিলেন না।এখন মন্দিরে সংক্রমণের ভয়ে ভক্তরা কম সংখ্যায় আসছেন। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী
এই পুরোহিত ভাতা প্রকল্প ঘোষণা করায় উপকৃত হবে বহু পুরোহিত।""খুশি পুরোহিতরা।রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পুরোহিতরা।তবে ইতিমধ্যেই এই ভাতা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে।বিতর্কের মাঝেই শুরু হল পুরোহিত ভাতা পাওয়ার প্রক্রিয়া। মুখমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসাতে পঞ্চমুখ আজ উপস্থিত পুরোহিতরা।

Post a Comment