কৃষি বিলের বিরুদ্ধে হাওড়ায় অনশন ও অবস্থান, সত্যাগ্রহ জেলা কংগ্রেসের - The News Lion

কৃষি বিলের বিরুদ্ধে হাওড়ায় অনশন ও অবস্থান, সত্যাগ্রহ জেলা কংগ্রেসের




দি নিউজ লায়ন ; কৃষি বিলের বিরুদ্ধে হাওড়ায় অনশন ও অবস্থান সত্যাগ্রহ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস নেতৃত্ব। হাওড়া ফ্লাইওভারের নিচে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় ওই কর্মসূচি। কর্মসূচি চলে বিকেল ৪টে পর্যন্ত।


 পাশাপাশি, এদিন কিষাণ অধিকার দিবস পালন করে কংগ্রেস। ক্ষুধার্ত কর্মহীন শ্রমিক, জমিহারা কৃষকদের বাঁচানো সহ একাধিক ইস্যুতে এদিন হাওড়ায় অনশন ও অবস্থান সত্যাগ্রহ কর্মসূচি নিয়েছিল হাওড়া জেলা কংগ্রেস কমিটি। 


এই অনশন ও অবস্থান সত্যাগ্রহ কর্মসূচিতে বিধায়ক  অসিত মিত্র, জেলা সভাপতি পলাশ ভান্ডারি সহ রিজু ঘোষাল, প্রণব খান, বিশ্বজিৎ সরকার, রঞ্জিত দেবনাথ  প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.