হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হলো - The News Lion

হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হলো



দি নিউজ লায়ন ;   কৃষ্ণনগর জেলা পুলিশের  এর পক্ষ থেকে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হল হারিয়ে যাওয়া মোবাইল ফোন। বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যাওয়া ৪৪ টি মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে পুনরায়  ফিরিয়ে দেওয়া হল কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে। 


মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসে মিটিং হলে গ্রাহকদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরায় তাদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার কৃষ্ণনগর জেলা পুলিশ জাফর আজমল কিদোয়াই। 


পুলিশ সুপার ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিতা সহ অন্যান্য জেলা পুলিশ আধিকারিকরা। হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সকল গ্রাহকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.