কোচবিহারে বড় দেবীর বিসর্জন
দি নিউজ লায়ন ; সরকারি নির্দেশিকা মেনে কোচবিহারে বড় দেবীর নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হল। সরকারি নির্দেশিকা পালন করে সামাজিক দূরত্ব মেনে চলে সিদুর খেলা। উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল, দেবত্র ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান সুপর্না বিশ্বাস সহ অনান্যরা।
প্রতিবছরের মত এই বছরেও যমুনা দিঘি বা লম্বা দিঘীতে নিরঞ্জন হয় প্রতিমার। তার আগে রাজ বিধি মেনে আলু, শসা ও শুয়োর বলি দেওয়া হয়। করোনা আবহে এ বছর পূর্নার্থীদের ভিড় ছিল অনেক কম।

Post a Comment