বিজেপি নেতা খুনে আজ ১২ ঘন্টার ব্যারাকপুর বনধ - The News Lion

বিজেপি নেতা খুনে আজ ১২ ঘন্টার ব্যারাকপুর বনধ




দি নিউজ লায়ন ;   রবিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের টিটাগড় থানার কাছে বিজেপি পার্টি অফিসে ঢোকার সময় খুন হয়ে গেলেন বিজেপির দাপুটে নেতা মনীষ শুক্লা। তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ডাওহাত বলে পরিচিত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ব্যারাকপুর।


আজ সোমবার ১২ ঘন্টার ব্যারাকপুর বনধের ডাক দিয়েছে বিজেপি। এই ঘটনায় বিজেপি আঙ্গুল তুলেছে তৃণমূলের দিকে। অর্জুন সিং হুঁশিয়ারি দিয়েছেন, এর ফল ভুগতে হবে তৃণমূলকে। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি পুলিশের ডিজি এবং অতিরিক্ত স্বরাষ্ট্র সচিবকে তলব করেছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.