ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু হল ছয় মাসের শিশুর
দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পৌরসভার একাধিক ওয়ার্ডে জলমগ্ন অবস্থায় দীর্ঘ ৬ মাস। রবিবার উত্তর হাবরা লোকনাথ সরণি এলাকায় গোপাল সরকার এর ৬ মাসের শিশু ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু হল। পরিবার সূত্রে জানা যায়, লোকনাথ সরণী এলাকায় ছ'মাস ধরে প্রায় কোমর সমান জল বেঁধে রয়েছে, স্থানীয় পৌরসভা ও বিধায়ক যদিও পাম্পের ব্যবস্থা করেছেন কিন্তু এখনো ঘরের ভেতর কোমর সমান জল।
রবিবার দুপুরে শিশু সন্তান খাটের ওপর ঘুমাচ্ছিল তখন মা সাথী সরকার বাইরে বেরিয়েছে, এমন অবস্থায় হাট থেকে জলের মধ্যে পড়ে যায় ওই ছমাসে শিশুটি। ঘরের ভেতর সাথী সরকার যখন বাচ্চা কে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে।
স্থানীয়রা ছুটে এসে দেখে খাটের তলায় জলের মধ্যে পড়ে রয়েছে শিশুটি। তড়িঘড়ি হাবলা হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি ডাক্তাররা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।এদিনের এই মৃত্যুর ঘটনায় ফের একবার প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় মানুষরা।

Post a Comment