ভাগীরথী গর্ভে তলিয়ে গেলো বাড়ি - The News Lion

ভাগীরথী গর্ভে তলিয়ে গেলো বাড়ি



দি নিউজ লায়ন ;  নদিয়া জেলার  শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগর এলাকায় গত দু'দিনে সাতটি বাড়ি ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে একাধিক পরিবার চলে যাচ্ছেন, বাঁচিয়ে রাখা সাংসারিক সম্বলটুকু নিয়ে।


গত দুদিনে ওই এলাকায় আড়াই বিঘা বসতভিটা ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে। সঙ্গে তলিয়ে গিয়েছে বেশকিছু গাছপালাও। যদিও এর আগে ওই এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি তলিয়ে গিয়েছে ভাগীরথীর জলে। নতুন করে ভাঙ্গন শুরু হওয়ার পর সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে ভাঙ্গনরোধের কাজ শুরু হয়েছে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.