বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড
দি নিউজ লায়ন ; বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তাল হলো শহর কলকাতা, হাওড়া এবং শহরতলী। বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্বহীন করে দিয়ে গতকালই নবান্নে দুই দিনের ছুটি ঘোষনা করে দেওয়া হয়। নবান্ন স্যানিটাইজেশনের নামে এই ছুটি দেওয়া হয়। ফলে বিজেপির নবান্ন অভিযানের ঝাঁঝ বুধবার সন্ধ্যেতেই অনেকটা মিইয়ে যায়। যদিও রাজ্য বিজেপির তরফে এই কর্মসূচী থেকে সরে আসার কোনও ঘোষনা দেওয়া হয়নি।
বিজেপির নবান্ন অভিযান ঘিরে বেলা চড়তে না চড়তেই রীতিমতো তুলকালাম কান্ড ঘটতে শুরু করে। সাঁতরাগাছি, হেস্ট্রিংস মোড়, ডানকুনিতে চলে পুলিশের লাঠিচার্জ। বিজেপি কর্মীদের মিছিল আটকাতে রীতিমতো ততপর হতে দেখা গেলো পুলিশ বাহিনীকে। হেস্ট্রিংস মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মিছিল এগোনোর চেষ্টা করে। অভিযোগ ওঠে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়া হয়। পালটা লাঠিচার্জ করে পুলিশ বাহিনী। অভিযোগ ওঠে বিজেপির মিছিল থেকে আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে।
এদিকে নবান্ন অভিযান ঘিরে বিজেপির চর্তুমুখী আক্রমনের মুখে দাঁড়িয়ে রীতিমতো নাস্তানাবুদ হতে দেখা যায় পুলিশ বাহিনীকে। এদিন ডানকুনি টোল প্লাজার কাছে লাঠি মেরে বিজেপি মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। এদিন সকালে সোনারপুর স্টেশনে মিছিলে আসার পথে রেল পুলিশের সঙ্গে বচসার জেরে রীতিমতো খন্ডযুদ্ধ লেগে যায় বিজেপি কর্মীদের। এদিন নবান্ন অভিযানের আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা হাতে প্লেকার্ড নিয়ে শ্লোগান দিতে শুরু করেন। ঘটনায় গ্রেফতার হন বিজেপি মহিলা মোর্চার বেশ কয়েকজন সদস্য। হাওড়া ব্রিজে বিজেপি কর্মী সমর্থকরা ইটবৃষ্টি করে বলে অভিযোগ।
হাওড়া ময়দানে বোমাবাজির অভিযোগ ওঠে। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিজেপির মিছল আটকাতে পুলিশকে বহু ক্ষেত্রে জলকামান ব্যাবহার করতে হয়। ইএম বাইপাসে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ঘটে। গোটা ঘটনায় বিজেপি নেত্রী শর্বরী দেবী শাড়ি ছিড়ে দেওয়া এবং অশালীন আচরনের অভিযোগ উঠেছে। পুলিশের লাঠির আঘাতে বিজেপি নেতা রাকেশ সিংয়ের মাথা ফেটেছে বলে জানা যায়। আঘাতে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের রক্তবমি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানা যায়। আহত হন বিজেপি নেতা জ্যোর্তিময় সিংহ মাহাতো সহ অনেক বিজেপি কর্মীরা বলে অভিযোগ।

Post a Comment