বিষ্ণুপুরে বিজেপি শমীক ভট্টাচার্য আক্রান্ত দুষ্কৃতীদের হামলায়
দি নিউজ লায়ন ; মঙ্গলবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিজেপি একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য শমীক ভট্টাচার্য।সেই সময় পথে বিষ্ণুপুর থানার সহদেবপুর এলাকায় বিজেপির শমীক ভট্টাচার্য গাড়ি ঘিরে নেয় বেশ কয়েক জন দুষ্কৃতী।
দুষ্কৃতীরা তার গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে দেয়।এরপর চলতে থাকে লুঠপাঠ এমনি অভিযোগ।শমীক ভট্টাচার্য সোনার চেন,টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।বিজেপির আরও ৮ থেকে ৯ জন কর্মী জখম হয় এবং আরও ৫ টা গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।ডায়মন্ডহারবার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বিজেপি শমীক ভট্টাচার্য কে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।এলাকায় চলছে পুলিশি টহলদারি।

Post a Comment