টিটাগড় পৌরসভার বিদায়ী কাউন্সিলর তথা বিজেপি নেতা মনিশ শুক্লা গুলিবিদ্ধ
দি নিউজ লায়ন ; উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় পৌরসভার বিদায়ী কাউন্সিলর ও স্থানীয় বিজেপি নেতা মনিশ শুক্লা আজ রাতে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মনিশ বাবু ব্যারাকপুর আদালতের আইনজীবী। এদিন রাতে টিটাগর থানার সামনে গাড়ি থেকে নামা মাত্রই দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার অজয় ঠাকুর।

Post a Comment