প্রতিমার কাঠামোর টানে মরণ ফাঁদে পা কচিকাঁচাদের - The News Lion

প্রতিমার কাঠামোর টানে মরণ ফাঁদে পা কচিকাঁচাদের



দি নিউজ লায়ন ;  প্রতিমার কাঠামোর টানে মরণ ফাঁদে পা কচিকাঁচাদের।দায়ভার এড়াচ্ছে শিলিগুড়ি পুরনিগম। মহানন্দ লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে আর্থিক অনটনে কারণে নদীবক্ষ থেকে প্রতিমার কাঠামো তোলার দায়িত্ব নিচ্ছেন এলাকার স্থানীয়রা।বছরের পর বছর এই ভাবেই মহানন্দার নদী ঘাটের পার্শ্ববর্তী এলাকার বস্তিবাসী প্রায় ১০০পরিবারের পুজোর মরশুমে প্রতিমার কাঠামোর কাঠ বিক্রি করে অতিরিক্ত অর্থ উপার্জনের পথ হয়ে উঠছে। 


তবে প্রতিমার বিসর্জনের পর পুরনিগমের তরফে প্রতিমার কাঠামো তোলার ব্যবস্থা না থাকায় এলাকার ছোটো ছেলেমেয়েদের মরন ফাঁদ হয়ে উঠছে তা। জীবনের ঝুঁকি নিয়ে বস্তি এলাকার ছেলে মেয়েরা কিছু পয়সা মেলার নেশায় কাঠামো তুলতে মাঝ নদীতে ঝাঁপ দিচ্ছে। প্রতিমা অব্যবহৃত কাঠামোর কাঠ তুলে তা কেজি দরে বিক্রি করে তারা। আর তাতে কিছু পয়সা আসে গরিব পরিবার গুলির হাতে। 


আর এতেই পুজোর মরশুমে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দুঃচিন্তা বাড়াচ্ছে। আবার অন্যদিকে নিজেদের কয়েকটা পয়সার নেশায় নদী থেকে প্রতিমা নিরঞ্জনের পরপরই  কাঠামো তুলে নিজেদের অজানন্তেই নদীকে দূষণের হাত থেকে রক্ষা করে চলছে বস্তি এলাকার কচিকাঁচারা। কিন্তু ছোট ছেলে মেয়েদের এভাবে কাঠামোর টানে নদীতে নেমে পড়ায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ব্যক্ত করছেন শহরের বড় অংশ। 


কাঠামো টানে মাঝ নদীতে চলে যাওয়ায় কচিকাঁচাদের প্রাণনাশের ঘটনাও ঘটতে পারে। পরিবেশে প্রেমী অনিমেষ বসু জানান জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করে তারা একদিকে পরিবেশকে রক্ষা করছে। অথচ নদীতে থেকে কাঠামো তোলার কাজ পুরনিগমের তারা সে কাজে কাল বিলম্ব করছে। পুরনিগমের সত্ত্বর প্রতিমার কাঠামোর তোলার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত। 


কিন্তু পুর নিগম প্রায়শই প্রতিমা নিরঞ্জনের প্রায় ১২ঘন্টা পেড়িয়ে যাওয়ার পর সেই কাজে নামছে। ঘাটে আসা পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন বিগত পাঁচ বছর ধরে বাম পুরনিগম প্রতি পুজোর মরশুমে একই ভাবে দিন গড়িয়ে যাওয়ার পর নদী থেকে কাঠামো তোলার কাজে নামে যাতে কোনো লাভ হয়না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.