১০৫ বছরে মৃত্যু। ডিজে বাজিয়ে উতসব করল পরিবার - The News Lion

১০৫ বছরে মৃত্যু। ডিজে বাজিয়ে উতসব করল পরিবার



দি নিউজ লায়ন ;  যেকোনো মৃত্যু তার পরিবারের কাছে শোকের কারণ। কিন্তু এ যেন উলাট পুরান!  শবযাত্রায় রীতিমতো ডিজে, ব্যান্ড বাজিয়ে , আবির ছিটিয়ে, আতশবাজি পুড়িয়ে উৎসব। ঠিক এই ভাবেই ১০৫ বছর বয়সে প্রয়াত সাবিত্রী মণ্ডলের শেষ যাত্রা সম্পন্ন হল  সাদুলাপুর মহাশ্মশানে। মৃতের পরিবারের বক্তব্য, সাবিত্রীদেবীর শেষ ইচ্ছা পূরণ হয়েছে। 


মৃত্যুর আগে তিনি  বলে গিয়েছিলেন তার ম‌ত্যুর পর যেন কেউ দুঃখ না করে। তাই ডিজে বাজিয়ে , আতশবাজি পুড়িয়ে , আবির ছিটিয়ে তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হয় সৎকারযের জন্য। সাদুল্লাপুর মহাশ্মশানে আসতেই আতশবাজিতে ঝলমলে হয়ে ওঠে গোটা এলাকা। ডিজে ব্যান্ড পার্টির আওয়াজে গমগম করতে থাকে গোটা এলাকা। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,  মৃতের নাম সাবিত্রী মণ্ডল (১০৫)। 


পরিবারের লোকেদের দাবি ১০৫ এর থেকে হয়তো বেশি বয়স হবে। কিন্তু ভোটার কার্ডের হিসাবে ১০৫ বছর বয়স।  তাঁর বাড়ির মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায়। এদিন শবদাহ করতে আসা মৃতের এক আত্মীয় সুজন মণ্ডল বলেন , ওই বৃদ্ধার পরিবারে তিন ছেলে, এক মেয়ে রয়েছে। তিন ছেলে অনিল মণ্ডল, সহদেব মণ্ডল, বিনয় মণ্ডল। সকলেই অনেকদিন আগে মারা গিয়েছেন। এখন একমাত্র জীবিত রয়েছে এক মেয়ে শঙ্করী মণ্ডল।  


শনিবার সকালে বয়স জনিত কারণে মারা যান সাবিত্রী দেবী। তার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর ঢাকঢোল পিটিয়ে শোভাযাত্রা সহকারে যেন শবদাহ করতে নিয়ে যাওয়া হয়। তাই এই আয়োজন করা হয়েছে। এদিন প্রায় ৩০০ জন মানুষ ডিজে বাজিয়ে , রঙিন আবির উড়িয়ে, আতশবাজি পুড়িয়ে ওই বৃদ্ধর  মৃতদেহ সাদুলাপুর মহাশ্মশানে নিয়ে আসেন। শশাঙ্গাসন অন্যান্য সব যাত্রীকে সাধারন নেতিবাচক হতচকিত হয়ে যায় এই আয়োজন দেখে।  এরকম শবদেহের শোভাযাত্রা আগে কখনো দেখেনি মালদার মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.