পণের দাবিতে স্ত্রীকে ন্যাড়া,পরে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে - The News Lion

পণের দাবিতে স্ত্রীকে ন্যাড়া,পরে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে



দি নিউজ লায়ন ;  পণের দাবিতে স্ত্রীকে প্রথমে ন্যাড়া করে নির্যাতন এবং পরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার কড়াঘাটা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে হুগলি জেলার চন্দননগরের উর্দি বাজার এলাকার বাসিন্দা কামরুদ্দিন আনসারির মেয়ে কারিবন নিশার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় রামনগরের কড়াঘাটা গ্রামের বাসিন্দা সেখ সইফুদ্দিনের সঙ্গে।তারপর তাদের বছর চারেক আগে বিয়ে হয়।


তাদের একটা কন্যা সন্তান আছে।বেশ কয়েক মাস ধরে গৃহবধূ কারিবন নিশার সঙ্গে তার স্বামী সেখ সইফুদ্দিনের সাংসারিক অশান্তি চলছিল বিভিন্ন কারণে।প্রায় সময় গৃহবধূকে বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ দিত সেখ সইফুদ্দিন।গৃহবধূ টাকা আনতে অস্বীকার করলে তাকে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয় বলে অভিযোগ।গত ১২ অক্টোবর গৃহবধূ কারিবন নিশার(২৪) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।


পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন কারিবন নিশাকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে।এ বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।


পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে মৃত গৃহবধূর শ্বশুরকে গ্রেফতার করে।তবে মৃত গৃহবধূর স্বামী পলাতক।তার খোঁজ শুরু করেছে পুলিশ।পুলিশ জানান এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।অভিযোগ পেয়ে তদন্তে নেমে মৃত গৃহবধূর শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।মৃতের স্বামী পলাতক,তার খোঁজ চলছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.