উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে ধামসা মাদল নিয়ে আদিবাসীরা পথে নামল - The News Lion

উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে ধামসা মাদল নিয়ে আদিবাসীরা পথে নামল




দি নিউজ লায়ন ;  উত্তরপ্রদেশের হাথরসের  ঘটনার প্রতিবাদে,  দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে ও কৃষি বিলের বিরোধিতায় পানাগড়ের রণডিহা মোড় থেকে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস কর্মীরা।  এদিন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সীর নেতৃত্বে পানাগড় এর রণডিহা মোড় থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ও আদিবাসী সম্প্রদায়ের কৃষকদের নিয়ে মিছিল করেন ব্লক সভাপতি।  


এদিন পানাগড়ের রণডিহা মোড় থেকে মিছিল শুরু হয়ে পানাগড় বাজারসহ কাঁকসার বিভিন্ন এলাকা ঘুরে কাঁকসা বিডিও অফিসের সামনে এসে মিছিল শেষ হয়।  পাশাপাশি এদিন কৃষি বিল এর বিরোধিতায় কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের কৃষকেরা প্রতিবাদ মিছিলে যোগ দেন ধামসা মাদল, তীর-ধনুক নিয়ে।কাঁকসার জঙ্গলমহলের আদিবাসীদের নিয়ে এই মিছিল করে নির্বাচনের আগে শাসকদল কার্যত বিরোধী শিবিরের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল।কারন কাঁকসার জঙ্গলমহলের প্রায় ১৮-২০ টিগ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস।তাদের ভোট যেদিকে যাবে তার ওপর জয় পরাজয় নির্ভর করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.