প্রেমিকার বাড়ির সামনে গায়ে আগুন লাগিয়ে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার ওই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত গুড়গুড়িপাল থানার লোহা টিকরি গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় যে মেদিনীপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের ইন্দিরা পল্লীর বাসিন্দা গণেশ পাত্র নামে এক যুবক মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী অঞ্চলের লোহাটিকরি গ্রামের এক মেয়েকে ভালোবাসতো। ওই মেয়েটির বাড়িতে যুবকটি নিয়মিত যাতায়াত করতো বলে স্থানীয় বাসিন্দারা জানান।
কয়েকদিন ওই যুবকের সাথে তার প্রেমিকার বনিবনা শুরু হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার সকালে গণেশ পাত্র গুড়গুড়িপাল থানার লোহাটিকরি গ্রামে তার প্রেমিকার বাড়িতে যায় ।সেখানে গিয়ে সে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে ।স্থানীয় বাসিন্দারা গুড়গুড়িপাল থানায় ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুড়গুড়িপাল থানার পুলিশ এসে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ওই যুবকের অবস্থা সঙ্কটজনক। গুড়গুড়িপাল থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে ওই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অগ্নিদগ্ধ যুবকের বাবা চামটু পাত্র বলেন আমার ছেলে ওই মেয়েটির বাড়িতে যাতায়াত করতো।
ওদের মধ্যে ভালোবাসা আছে বলে আমি কোন কিছুই জানতাম না। কিন্তু বৃহস্পতিবার ছেলে ওই মেয়েটির বাড়িতে গিয়ে গায়ে আগুন লাগিয়ে দেয় বলে জানতে পারি। কিন্তু ওই মেয়েটির পরিবারের কেউ তাকে হাসপাতালে নিয়ে যায় নি পুলিশেএসে হাসপাতালে নিয়ে এসেছে।ছেলে টির অবস্থা সংকট জনক। তিনি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।

Post a Comment