দুর্গাপুরের ডেপুটি মেয়র কোরোনাতে আক্রান্ত - The News Lion

দুর্গাপুরের ডেপুটি মেয়র কোরোনাতে আক্রান্ত




দি নিউজ লায়ন ;  এবার দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় কোরোনাতে আক্রান্ত হলেন।শুক্রবার তাকে দুর্গাপুরের গান্ধীমোড়ে একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।। 


দুর্গাপুরের প্রাক্তন মেয়র তথা ২ বারের টিএমসি বিধায়ক অপুর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় বর্তমানে দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র।গত ৫ দিন ধরে অনিন্দিতা দেবী জ্বরে ভুগছিলেন।গতকাল তিনি সোয়াব পরীক্ষা করালে শুক্রবার সকালে তিনি কোরোনাতে আক্রান্ত বলে জানতে পারেন।এরপরেই তাকে দ্রুত বেসরকারি হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়।


 তিনি নিজেই ফোনে ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান,৫ দিন ধরে জ্বরে ভুগছি।স্বাদ ও গন্ধ পাচ্ছিনা বুধবার থেকে।তাই পরীক্ষা করায় বৃহস্পতিবার। তাতে কোরোনা পজিটিভ আসে।তবে এই কয়েকদিনে ডেপুটি মেয়র কার কার সংস্পর্শে আসেন সেটাও দেখার।কারন ডেপুটি মেয়র পুজোর সময় থেকে বিভিন্ন অনুষ্ঠানে যান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.